ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বেড় কালুয়া গ্রামের মো. ফজল শেখের ছেলে আমিরুল ইসলাম (৪০), আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের মৃত. আব্দুল অদুদ শেখের ছেলে নাজমুল হাসান (৩৭) ও ফরিদপুর কোতয়ালি থানা এলাকার কবিরপুর গ্রামের আকমল শেখের ছেলে শহিদ শেখ (৪০)।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা এলাকার বাসিন্দা উকিল শেখ নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক থানায় মামলা করেছেন। মামলার বাদী উকিল শেখ বলেন, গত ১৬ মে গভীররাতে উপজেলার মালা এলাকায় আমার ধান ক্ষেতের সেচ পাম্পের নিকটে থাকা বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর আমি ও অপর এক পল্লী বিদ্যুতের গ্রাহক জামাল শেখ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে শুক্রবার সকালে থানায় এসে জানতে পারি, আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া হাওড়ের ব্রিজ এলাকা থেকে একটি পিকআপ ভর্তি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আটককৃতরা পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালা এলাকা থেকে ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করলে আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ (মাহিন্দ্র) ও বৈদ্যুতিক  ট্রান্সফরমারের কয়েল (যার আনুমানিক বাজার মূল্য- ৮০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ (২১) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি Read more

ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি
ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮

চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বৃষ্টির মধ্যে সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে ৮ জন রোহিঙ্গা কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন