উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ নানা জাতের পণ্য ওপারে বিনিময় ঘটাচ্ছে। এসব প্রতিরোধে ঘুমধুম সীমান্তে কক্সবাজার-৩৪ বিজিবির নিয়মিত অভিযানে ইউরিয়া সার পাচার কালে হাতে নাতে দুই নারী কারবারিকে আটক করতে সক্ষম হয় ।শনিবার (১৭ মে) বিকেলে ঘুমধুম বিওপির একটি টহল টিমের অভিযানে টিভি টাওয়ার এলাকা হতে ৫০ কেজি ওজনের ১৭ বস্তা ইউরিয়া সারসহ তাদের আটক করেন।জানা গেছে, আটককৃত জান্নাত আরা (২৫) তুমব্রু সীমান্তের নুর আহমেদের মেয়ে ও রোমানা আকতার (২৪) একই এলাকার আব্দুল গফুরের মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এস এম খায়রুল আলম (পিএসসি)। এসময় তিনি জানান, মিয়ানমারে পাচারের উদ্যোশ্যে পাচারকারীরা রোহিঙ্গাদের দোকানে সার গুলো মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সার সহ ওই দুই নারী পাচারকারীদের আটক করা হয়। পরে আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে। সীমান্তে যেখনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি
আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

পরীক্ষাকেন্দ্রে নকলের ধারণকৃত ভিডিও ভাইরাল করা শিক্ষার্থীকে মারধর
পরীক্ষাকেন্দ্রে নকলের ধারণকৃত ভিডিও ভাইরাল করা শিক্ষার্থীকে মারধর

বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্যের Read more

গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন
গত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন

বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন Read more

মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার
মজুদদারদের বিরুদ্ধে অভিযানেও থামানো যাচ্ছেনা জ্বালানি তেল পাচার

বরিশালে কোন ক্রমেই থামানো যাচ্ছেনা রাতের আধাঁরে অধিকমূল্যে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনা। অথচ ফিলিং স্টেশনগুলো Read more

হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন