কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ মে) বিকেলে জাঙ্গালীয়া ইউনিয়নের চরটেকী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত যুবক মো. জুবায়েত চরটেকী নামাপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই যুবক একই এলাকার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছিল। সামাজিকভাবে সমাধান না পেয়ে শনিবার আমার কাছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে জুবায়েতকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কারাদণ্ড হওয়ার পরপরই আমরা আসামি জুবায়েতকে কারাগারে পাঠিয়েছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব
পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১৪ মে) জানা যায়, চলমান আসরে লাহোর Read more

পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (২২) ও জুঁই খাতুন (১৮) নামের নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের Read more

জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে: উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে: উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন