কুমিল্লা নগরীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে)  রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির ওই কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরাই ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। শুক্রবার পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার (১৭ মে) সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে।প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, সন্ধ্যার পর পুবালী চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বিএনপি অফিসের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বেশ কয়েকজন যুবক অফিসের ভেতরে ঢুকে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। এতে অফিসের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়। পরে বাহিরে এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন যাবৎ দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নি সংযোগ করেছে সেটা আমার জানা নেই। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়ার নেপথ্যে ফ্যাসিবাদের দোসরদের হাত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোর Read more

শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট Read more

বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন