ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় মহানন্দা সেতুর ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র সৃষ্টি যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।আলী হাসান নামের এক স্কুল শিক্ষক বলেন, আমার বাড়ি শিবগঞ্জে। ছেলের অসুস্থতায় চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু মহানন্দা সেতুতে এসে দেখি সড়ক অবরোধ। এখন গন্তব্যে যেতে পারছি না। ব্যাপক ভোগান্তিতে পড়েছি।বারঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, হঠাৎ এসে দেখি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাজারে যাচ্ছিলাম এখন ঘুরে যেতে হচ্ছে। বেশ ভোগান্তিতে পড়লাম।চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী কাওসার আলী বলেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। আজ আমরা রাস্তা অবরোধ করেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। বর্তমানে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন Read more

পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে Read more

hacked by trenggalek6etar
hacked by trenggalek6etar

hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি

বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর Read more

ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার
ড্রাইভার থেকে ক্যাসিনো এজেন্ট: হাফিজুলের ফাঁদে নিঃস্ব বহু পরিবার

গত-কয়েক বছর আগেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভার ছিলেন হাফিজুল ইসলাম। নিত্যদিনের সঙ্গী ছিল অভাব-অনটন। অথচ অল্প সময়ের ব্যবধানে এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন