কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে কৃষকের স্বপ্ন যেন নিমিষেই শেষ হ‌য়ে গে‌ছে। নদীর পানি বৃদ্ধির ফ‌লে ইতিমধ্যেই ডুবে গেছে ফস‌লে ক্ষেত। এসব চরের কৃষকরা অনেক আশা ও স্বপ্ন নিয়ে ধারদেনা করে বাদামসহ রবিসশ্য চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ তিস্তার পা‌নি বৃ‌দ্ধি‌র ফ‌লে ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছেন তারা। এ অবস্থায় কৃষকরা তাদের পরিবার-পরিজন নিয়ে বৃষ্টিতে ভিজে ডুবে যাওয়া ক্ষেতের অপ‌রিপক্ক বাদাম তুলে নিয়ে যাচ্ছেন।শ‌নিবার (১৭ মে) উপ‌জেলার তিস্তা নদী বে‌ষ্টিত দলদ‌লিয়া ও থেতরাই ইউনিয়‌নের ক‌য়েক‌টি এলাকা ঘু‌রে এমন দৃশ‌্য দেখা গে‌ছে।উপজেলা কৃষি অ‌ফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিস্তা নদীর জেগে উঠা চরে চিনাবাদম ২৩০ হেক্টর, পাট ৪০০ হেক্টর, মুগডাল ১০ হেক্টর, মরিচ ১০ হেক্টর, শাক-সবজি ৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। কিন্তু ক‌য়েক‌দি‌নের মাঝা‌রি ও ভা‌রি বৃ‌ষ্টির কার‌ণে তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় এসব র‌বিশস‌্য পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে।উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ারের কৃষক লাল মিয়া, ফরিদ শেখ, আলী আকবর, নজরুল ইসলাম, হোসেন আলীসহ অনেকে জানান, দেনার টাকায় এক একর জ‌মি‌তে বাদাম চাষ ক‌রে‌ছি। গত দুইদিনে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সব ডুবে গেছে। এখন পথে বসতে হবে। স্বপ্ন ছিল বাদাম বেঁচে লাভবান হবো। এখন তো সব শেষ হয়ে গেল। মানুষের ধারদেনার টাকা শোধ করবো কিভাবে। দলদলিয়া ইউনিয়নের কর্পূরা এলাকার কৃষক শুকাব্বর আলী জানান, ২০ হাজার টাকা খরচ করে ৫০ শতক জমিতে বাদাম চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিল। হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৩০ শতক জমির বাদাম পানিতে তলিয়ে গেছে। চাষবাদ করতে যে খরচ হয়েছে, এখন সে টাকাই আর উঠবে না। একই কথা বললেন ওই ইউনিয়নের রশিদের চর এলাকার আরেক বাদাম চাষি আতিয়ার রহমান।উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চারটি ইউনিয়নে প্রায় দুই হেক্টর জমির চিনাবাদাম পানিতে নিমজ্জিত রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো প্রণোদনা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী
১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে ঢাকায় আসছেন। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা Read more

বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা
বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা

দিনাজপুরের বিরামপুরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে দুই ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২৭ Read more

কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে আম গাছ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে Read more

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন
মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান Read more

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ আলী প্লাজার মোবাইল মার্কেটে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে জনতা। আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন