ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ১০ লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী, এসব ফিলিস্তিনি স্থায়ীভাবে লিবিয়ায় থাকবেন।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার (১৬ মে) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, লিবিয়ান সরকারকে যুক্তরাষ্ট্র লোভ দেখাচ্ছে, যদি গাজার এসব মানুষকে স্থায়ীভাবে তারা গ্রহণ করে তাহলে ২০১১ সাল থেকে লিবিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের যেসব সম্পদ যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে সেগুলো ছেড়ে দেওয়া হবে।অপরদিকে গাজার মানুষ যেন গাজা ছেড়ে লিবিয়া যান সেজন্য তাদের আর্থিক সহায়তা—বিনামূল্যে বাড়ি এবং ভাতা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।তবে দুই দেশ এখনো এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে জানিয়েছে তিনটি সূত্র। গাজার অধিবাসীদের লিবিয়া পাঠানোর আলোচনায় ইসরায়েলকেও রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।তবে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানান, এ ধরনের পরিকল্পনা বাস্তবে সম্ভব না। এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, এমন কোনো আলোচনার ব্যাপারে শোনেননি তারা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নাঈম এনবিসিকে বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। মাতৃভূমি ও নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য তারা প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করবেন।তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ব্যাপারে শুধুমাত্র ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবে। কি করা হবে কি করা হবে না এ ব্যাপারে তারাই বুঝবেন।১৪ বছর আগে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করা হয়। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। বর্তমানে লিবিয়ায় দুটি আলাদা সরকারের শাসন চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

নাফ নদী থেকে ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
নাফ নদী থেকে ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা জেলেকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির Read more

ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী
ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় মাছের আড়ৎ ও বরফ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি দোকান পুড়ে ছাই Read more

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ Read more

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০-তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আজ সোমবার (১ সেপ্টেম্বর) Read more

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান
চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন