টাঙ্গাইলের গোপালপুর ও বাসাইলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) গোপালপুরের হাট বৈরান ও বাসাইলের পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭ জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসাইলের বাসুলিয়ায় বেড়াতে যায়। দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে বিলের মাঝখানে হিজল গাছের পাশে গোসল করতে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার সময় জাহিদুল ইসলাম নামের যুবক নৌকা থেকে লাফ দিলে পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জাহিদুলের সাথে আসা তার বন্ধু ইমন জানান, ‘আমরা ৭ জন বন্ধু মিলে বাসাইলের বাসুলিয়ায় বেড়াতে আসি। ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে গিয়েছিলাম। গোসল শেষে ফেরার সময় জাহিদুল আবার পানিতে লাফ দিলে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলতো।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ জানান, ‘নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’অপরদিকে, গোপালপুর পৌর এলাকার হাট বৈরান কুমারপাড়া এলাকায় বৈরান নদীতে বুধবার দুপুরে নদীতে গোসল করতে নামে কয়েকজন বন্ধু। দুজন নদীতে নামলেও একজন উপরে দাঁড়িয়ে থাকে। তবে দুজনের মধ্যে কেউ সাঁতার জানতো না, একজন সেখানেই ডুবে যায়, অপরজন কোনোভাবে উঠে আসতে পারে। পরে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মো. নেহাল নামের এক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার করে। তিনি ঢাকার রামপুরা এলাকার আব্দুল লতিফের ছেলে। ঈদের ছুটিতে তারা গোপালপুরের মামার বাড়ি বেড়াতে এসেছিলেন বলে জানা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত

পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের Read more

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

গুম ও হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন