প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুুষ্টি প্রকাশ করেছে। দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে। পলিটিকাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ ই মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি। প্রেসক্লাবের মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় ক্লাবের অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

গজারিয়ায় এসিল্যান্ডের প্রত্যাহার দাবিতে মানববন্ধন
গজারিয়ায় এসিল্যান্ডের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মামুন শরীফের অনিয়ম, দুর্নীতি ও ঘুষখোর কর্মকর্তার অপসারণ দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ Read more

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন