লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের একটি পক্ষ সংবাদ সংগ্রহের বাধা ও তিন সাংবাদিকে উপর হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য লালমনিয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান,  এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব ও তার দলবল নিয়ে স্থানীয় আইয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে । এসময় পেশাগত দায়িত্ব পালনে ভাংচুরের ভিডিও করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়।আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।হামলার শিকারে আহত সাংবাদিক ফারুক আহমেদ  জানান,  আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব জামিনে বের হয়ে দল বল নিয়ে বাদী পক্ষ আয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে।  এমন সংবাদ পেয়ে, ঘটনাস্থলে  সংগ্রহে ভিডিও করতে গেলে আমাদের  তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে আমাদের আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাবে বিভাগীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের লালমনিরহাটের প্রতিষ্ঠাতাসভাপতি এস আর  শরিফুল ইসলাম রতন, তীব্র নিন্দা জানিয়ে  বলেন, অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা নাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর  বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ,অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেপাল এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। Read more

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল Read more

যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দাগি’
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে  ‘দাগি’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।‘দাগি’র বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও Read more

ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন