বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, গত নয় মাসে গণমাধ্যম অনেক এগিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের সত‍্য উন্মোচন করার দায়িত্ব নিতে হবে। তবে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গাইডলাইন ফলো করা উচিত, যাতে করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকে। এ সময় সরকার মিডিয়া রাইটস ঠিক রাখতে কাজ করছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা সকলের জন‍্য থাকুক। সরকার এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। তা সে যে দলই করুক না কেন। ড. ইউনূসের গঠনমূলক সমালোচনা করা উচিৎ। এ সময় সাংবাদিকতায় নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের Read more

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। শনিবার (০৪ অক্টোবর) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা
কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। সম্প্রতি টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন