পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে এ সংগঠনটি। বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে কর্মমুখী করতে এবং আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে সমাজে মাথা উচু করে বাঁচতে এই পদক্ষেপ একটি যুগান্তকারী কর্মপন্থা বলে অনেকে মনে করছেন।২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতোমধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত (যুউঅ/পাবনা-১২৬, তারিখ: ৩০/১০/২০২৩) হয়েছে। প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ মেহেদী শাওনের নেতৃত্বে সংগঠনটি নানা সামাজিক ও প্রযুক্তিগত কার্যক্রম বাস্তবায়ন করছে।সম্প্রতি এই সংগঠন “বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ প্রকল্প ২০২৫” শিরোনামে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এটার উদ্বোধন করেন পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব স্বপণ কুমার কর্মকার। প্রশিক্ষণ কার্যক্রমটি গুগল মিটসহ অফলাইনে রিশান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষনের বিষয়বস্তুও মধ্যে রয়েছে, এআই ইঞ্জিনিয়ারিং বুটক্যাম্প, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া সুরক্ষা।সংগঠনটি প্রান্তিক, হতদরিদ্র, নারী, হিজরা ও তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চায়, যাতে তারা নিজ কর্মসংস্থান গড়ে তুলতে পারেন।সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী শাওন বলেন, তেবাড়িয়া যুব সোসাইটির সমাজমুখী কর্মকান্ডের মধ্যে রয়েছে- ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা,  বৃক্ষরোপণ, হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচি, কৃষকদের জন্য মোবাইল ভিত্তিক আবহাওয়ার আপডেট, শিক্ষা সহায়তা ও অলিম্পিয়াড আয়োজন, বাল্যবিবাহ ও মাদকবিরোধী প্রচার।তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১৫ হাজার মানুষ এই সংগঠনের কার্যক্রম দ্বারা উপকৃত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০০ জনের মধ্যে প্রায় ৯০০ জন ইতোমধ্যে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। প্রত্যন্ত এলাকায় এখনও অনেক সুযোগসুবিধা পৌঁছায় না। অর্থের অভাবে অনেক মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে পড়েন। আমাদের লক্ষ্য কেউ যেন শুধুমাত্র সুযোগ না পাওয়ার কারণে পিছিয়ে না পড়ে।এমন মহতী কাজের বিষয়ে এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহরে এমন একটি মহতী সংগঠন রয়েছে বিষয়টি আমার জানা ছিল না। নিঃসন্দেহে এই সংগঠনটি অনেক ভাল কাজ করছে। আমি অবশ্যই একদিন এই সংগঠনের কার্যক্রম পরিদর্শনে যাবো। তাদের কার্যক্রম যদি সন্তোষজনক হয় এবং সমাজের বেকার যুবকদের কর্মস্থানে তারা ভুমিকা রাখে তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্বক সহযোগীতা প্রদান করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) Read more

ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস Read more

সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত
সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত

ফাইনাল এখনও নিশ্চিত হয়নি, এমন এক ম্যাচে ৪ পরিবর্তন; বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকই দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই Read more

বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত
বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন