পটুয়াখালীর গলাচিপায় শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য হাসান সরদারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (০৫ অক্টোবর) দুপুর ২টায় চরবিশ্বাস ইউনিয়নের বটতলা বাজারে ৯ নম্বর ওয়ার্ডের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিল সরদার, স্থানীয় বাসিন্দা ফিরোজ হাওলাদার, হাদি হাওলাদার, হেলেনা বেগম, সাইদুল প্যাদা ও মো. সালমান প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, মানববন্ধনের খবর পেয়ে হাসান সরদার তার লোকজন দিয়ে নির্যাতনের শিকার কিশোর ও মামলার বাদীকে গুম করে রেখেছে। মামলা দায়েরের পর থেকে ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীর পরিবার। তারা আরও অভিযোগ করেন, হাসান সরদার এলাকায় ভয়ের ত্রাস সৃষ্টি করে রেখেছেন। তিনি নিয়মিত মানুষ নির্যাতন, সরকারি চাল আত্মসাৎ, শালিসি বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত।বক্তারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুই কিশোরকে চুরির অভিযোগে ধরে নিয়ে হাসান সরদার ও ইমরান বয়াতি হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করেন। পরে ১০ হাজার টাকা জরিমানা দাবি করে সাদা কাগজে স্বাক্ষর নেন। নির্যাতনের ভয়ে এখন ভুক্তভোগী পরিবার এলাকা ছাড়া। তারা অবিলম্বে ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি করেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর মামলার বাদী নিখোঁজ হওয়ার ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। শনিবারও আমি কথা বলে আসছি বাদী ও ভুক্তভোগী কিশোরের সাথে।উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট বাজারে কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)-কে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শাহজাহান সরদার বাদী হয়ে ইমরান বয়াতি, হাসান সরদার ও হেলাল খায়ের নামে গলাচিপা থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ ইতোমধ্যে ইমরান বয়াতিকে গ্রেফতার করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী

নাম তার  মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে অধিক পরিচিত জোনায়েদ সাকি নামে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি সাকি এবারের নির্বাচনে Read more

রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান

শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরিয়তের দৃষ্টিতে Read more

পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স
পাকিস্তানের সাথে হেরেও স্বপ্ন দেখছেন সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ফের ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প Read more

কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণ, মামা গ্রেপ্তার
কর্ণফুলীতে স্কুলছাত্র অপহরণ, মামা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার Read more

কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা
কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা

নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কুমিল্লার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন