নারীদের মানসিক স্বাস্থ্যের জন্য দুটি সন্তান থাকা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে নতুন এক গবেষণায় দাবি করেছেন বিশেষজ্ঞরা। চীনের সুচাউ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল যুক্তরাজ্যের ৫৫ হাজারের বেশি নারীর ওপর দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন।গবেষণার ফলাফল অনুযায়ী, যেসব নারীর সন্তান রয়েছে, তাদের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার এবং বিষণ্নতার মতো গুরুতর মানসিক রোগের ঝুঁকি সন্তানহীন নারীদের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।বিখ্যাত চিকিৎসা সাময়িকী ‘জার্নাল অব অ্যাফেকটিভ ডিসঅর্ডার্স’-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সন্তানের সংখ্যা শূন্য থেকে দুই পর্যন্ত বাড়লে মানসিক রোগের ঝুঁকি ক্রমান্বয়ে হ্রাস পায়। তবে দুইয়ের অধিক সন্তানের ক্ষেত্রে এই সুফলের হার আর খুব একটা বাড়ে না, বরং স্থিতিশীল হয়ে যায়।গবেষকদের মতে, প্রজনন হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে মানসিক ব্যাধির হার বাড়তে থাকার বর্তমান প্রেক্ষাপটে এই অনুসন্ধান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বিশেষজ্ঞরা এই সুরক্ষা বলয়ের পেছনে জৈবিক ও মনস্তাত্ত্বিক উভয় কারণকে চিহ্নিত করেছেন। গর্ভাবস্থায় নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মেজাজ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। এই হরমোনজনিত পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে মুড ডিসঅর্ডারের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি, সন্তান জন্ম দেওয়ার পর মা ও শিশুর নিবিড় বন্ধন এবং নবজাতকের যত্ন নেওয়ার প্রক্রিয়াটি মস্তিষ্কের ‘ডোপামিন রিওয়ার্ড সিস্টেম’কে উদ্দীপ্ত করে, যা মাকে গভীর মানসিক তৃপ্তি প্রদান করে এবং বিষাদ থেকে দূরে রাখে।গবেষণায় আরও দেখা গেছে, দ্বিতীয় সন্তানের সময় মায়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী থাকেন এবং প্রথম সন্তানের তুলনায় মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা তাদের জন্য সহজ হয়। দৈনন্দিন রুটিনের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও মানসিক চাপ কমে আসে।ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে আসা এই গবেষণার তথ্যমতে, ১৬ থেকে ২৯ বছর বয়সী নারীদের বড় একটি অংশ যেখানে মাঝারি থেকে মারাত্মক বিষণ্নতায় ভোগেন, সেখানে দুটি জীবিত সন্তানের মা হওয়া তাদের মানসিক সুস্থতার জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ হতে পারে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্যাটেলাইট ছাড়াই দুই মাস ধরে বিমান চলাচল, নিরাপত্তা নিয়ে শঙ্কা শাহজালালে
স্যাটেলাইট ছাড়াই দুই মাস ধরে বিমান চলাচল, নিরাপত্তা নিয়ে শঙ্কা শাহজালালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই মাস ধরে স্যাটেলাইট সংযোগ ছাড়াই বিমান চলাচল পরিচালিত হচ্ছে, যা নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে Read more

বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

ইউরোপীয়দের অনেকেই ভুলবশত মনে করেন, তাদের দেশগুলোতে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী ‘অবৈধ’। সম্প্রতি ইউরোপের সাতটি দেশে পরিচালিত এক জরিপে এ চিত্র Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ছয় বছর ধরে চলে নির্মাণ। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, আধুনিক টিকিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন