আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এতে অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে।বুধবার (১৪ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় কয়েকটি পুকুর টেন্ডার নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে পুঠিয়া রাজবাড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ-র‍্যাব। আহতরা বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এদের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের লোকজন অন্য পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান ও তার ভাই জুলফিকার ভুট্টুসহ তাদের লোকজন। দুই পক্ষের লোকজন পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন ৭টি পুকুর টেন্ডারে অংশ নেন। টেন্ডারকে কেন্দ্র করে বিকেলের পর থেকে উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় পরে রাতে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ অগ্নিসংযোগ। সবশেষ পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি Read more

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার
অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা Read more

গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ
সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। Read more

যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 
যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 

ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে হাঁসের খামার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলার প্রধান আসামি ডাকাত সোহাগ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন