ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।বুধবার (১৪ মে) দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরের সামনে এ কর্মসূচি করে ববি ছাত্রদল। এসময় বক্তারা সাগরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। প্রতিবাদ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।এসময় বক্তৃতা দেন, ববি ছাত্রদল নেতা ইনজাম শাওন, আশিক  আহমেদ, মোশাররফ হোসেন, আরিফ হোসেন শান্ত, আজমাইন সাকিব প্রমুখ। নিহত শাহরিয়ার আলম সাগর ঢাবি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।ববি শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, হত্যাকাণ্ড পরিকল্পিত, ৫ আগস্টের পরবর্তীতে যখন ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক কাজকর্ম করে চলেছে তখন তাদেরকে খুন করা হচ্ছে। আমরা অতি দ্রুত সময়ে এই অন্তবর্তীকালীন সরকার হত্যাকাণ্ডের বিচার করুক। যদি তা না করতে পারে তবে গদি ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুক।ববি শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ঢাবি ক্যাম্পাসে আজ ছাত্রদের নিরাপত্তা নেই। তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। তাতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করে ছাড়বে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা

কান্নার একচ্ছত্র অধিকার শুধু দুঃখেরই তা কিন্তু নয়। আনন্দে আবেগআপ্লুত হয়েও অনেকে কাঁদেন। দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা Read more

ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ Read more

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে Read more

ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ
ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা Read more

‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’
‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন