নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্তি জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধেরে জেরে আসামিরা গত ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশি মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লিখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড়ভাই মোঃ বিল্লাল খন্দকার বাদি হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমান হওয়ায় প্রত্যেক আসামীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে আরো ৩ মাসের কারদণ্ডদেশ প্রদান করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে।বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুবক Read more

বেবি বাম্প নিয়ে ফ্যাশন পার্টিতে সোনাক্ষী
বেবি বাম্প নিয়ে ফ্যাশন পার্টিতে সোনাক্ষী

কয়েকদিন আগেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানিয়েছেন তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধুই দিন গোণার পালা। আর Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি Read more

এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী Read more

যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?
যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন