নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এমন অপ্রত্যাশিত ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।নিহত শিশুরা হলেন- একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসাথে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরে ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। ঘটনার এক ঘণ্টা পর দুই বোনকে উপুড় হয়ে পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী

দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার Read more

এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার
এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা মূলধন হারালো পুঁজিবাজার

এপ্রিল মাসজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে Read more

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার
সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও Read more

বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশের গণতন্ত্র লালন করে। তাই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন