বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তার অসীম শক্তি ও বড়ত্ব ও ক্ষমতার প্রকাশ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার এই বিস্ময়কর সৃষ্টির কথা বলেছেন। এগুলোকে তার অস্তিত্ব ও মহাশক্তির নিদর্শন প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন, তার পক্ষ থেকে ভয় ও আশার বার্তা বলেছেন, অন্য প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়েও এ দুই সৃষ্টির কথা বলেছেন।আল্লাহর মহাশক্তি ও ক্ষমতার প্রকাশ: আল্লাহ তাআলার হুকুমেই মেঘ গর্জে ওঠে, বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়। এগুলো তার মহাশক্তি ও ক্ষমতার প্রকাশ। আল্লাহ তাআলা বলেন,هُوَ الَّذِي يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِতিনিই ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদের বিদ্যুৎ চমক দেখান এবং তিনি ঘন মেঘ সৃষ্টি করেন। আর বজ্র তার সপ্রশংস তাসবিহ পাঠ করে এবং ফেরেশতারাও তার ভয়ে। আর তিনি গর্জনকারী বজ্র পাঠান। তারপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া করতে থাকে। আর তিনি শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর। (সুরা রা’দ: ১২, ১৩)আল্লাহর পক্ষ থেকে আশার বার্তা: বিদ্যুৎ চমক আল্লাহ তাআলার পক্ষ থেকে আশার বার্তাও বটে। যেহেতু সাধারণ বৃষ্টির আগে ও বৃষ্টির সময় বিদ্যুৎ চমকায়। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা মৃত ভূমিকে জীবন দান করেন। আল্লাহ তাআলা বলেন,وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَআর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও ভরসাস্বরূপ বিদ্যুৎ দেখান, আর আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা অনুধাবন করে। (সুরা রূম: ২৪)আল্লাহ তাআলার বিস্ময়কর ও অপরূপ সৃষ্টি: মেঘ, বৃষ্টি ও বিদ্যুৎ চমক আল্লাহ তাআলার বিস্ময়কর ও অপরূপ সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন,أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ وَيَصْرِفُهُ عَن مَّن يَشَاءُ يَكَادُ سَنَا بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِতুমি কি দেখনি যে, আল্লাহ মেঘমালাকে পরিচালিত করেন, তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলো স্তুপীকৃত করেন, তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টির ধারা বের হয়। আর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন। তারপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। এর বিদ্যুতের ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। (সুরা নুর: ৪৩)মুনাফিকদের দ্বিধান্বিত অবস্থার উদাহরণ: ইমানের ব্যাপারে মুনাফিকদের দ্বিধান্বিত অবস্থাকে আল্লাহ তাআলা বর্ষণের রাতে বজ্রধ্বনি ও বিদ্যুত চমকের কবলে পড়া পথিকের অবস্থার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন,أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ۚ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ. يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ ۖ كُلَّمَا أَضَاءَ لَهُم مَّشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌকিংবা আকাশের বর্ষণমুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎচমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে। আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎচমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে। আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয়, তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন, অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। (সুরা বাকারা: ১৯, ২০)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি
সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের Read more

২১ জুন: নামাজের সময়সূচি
২১ জুন: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

প্রধান উপদেষ্টার ‘পাশে থাকার আশ্বাস চার দলের’
প্রধান উপদেষ্টার ‘পাশে থাকার আশ্বাস চার দলের’

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মঙ্গলবার রাত ৯টায় চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে Read more

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলের হামলা। এর পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় Read more

‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারত পাকিস্তানেরের পাল্টাপাল্টি হামলার খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ, শেয়ার বাজারে পতন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন