পাবনার চাটমোহরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক মুসল্লী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের মধ্য শালিখা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে।জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে মধ্যশালিখা জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে রাস্তার ওপর আসতেই দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আজিম উদ্দিন মোল্লা।স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ৩টার দিকে মারা যান আজিম উদ্দিন। এদিকে দূর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক।ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!
মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত Read more

ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। Read more

ছেলের হাতেই খুন হয়েছেন হলিউড দম্পত্তি
ছেলের হাতেই খুন হয়েছেন হলিউড দম্পত্তি

হলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার
বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার

বুকভরা আশা নিয়ে একমাত্র ছেলে হাসিবুল্লাহকে বাঁচানোর আশায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান মা হাসনা বেগম। কিন্তু সেখানে গিয়ে Read more

১৪ অক্টোবর: নামাজের সময়সূচি
১৪ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ২১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন