শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ‘হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়টি মীমাংসিত। এ ব্যাপারে হল প্রশাসনের যে সিদ্ধান্ত, হল প্রশাসন যদি সেটি ঠিক মনে করে সেভাবে যাবে।’এর কিছু সময় পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ‘হলে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।’ পরে ছাত্ররা তার দাবি মেনে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাডেমিক ও হল পর্যায়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।পরে রাজু ভাস্কর্যের বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করেন।ঘটনার সূত্রপাত হয় ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করেন। সন্ধ্যার পর থেকে আন্দোলনের গতি বাড়তে থাকে এবং রাত ১২টার পর টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হন। সেখান থেকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে রাত ৩টার পরে প্রক্টরের ঘোষণার পরপরই শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান ত্যাগ করে, হলে ফিরে যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক
বাসের ফেলো নির্বাচিত হলেন বাকৃবির দুই অধ্যাপক

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর ‘বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক Read more

হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন