হলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে তাদের হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাদের ছেলে নিক রাইনার। লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় রোববার তাদের মরদেহ উদ্ধার হওয়ার পর সোমবার নিক রাইনারকে হত্যার অভিযোগে আটক করে পুলিশ।সংবাদ সংস্থা এএফপির খবরে জানানো হয়, রোববার সকালে নিজ বাসা থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে তাদের ৩২ বছর বয়সী ছেলে নিক রাইনারকে আটক করে পুলিশ।লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল সাংবাদিকদের জানান, ‘সারা রাত ধরে তদন্ত চালিয়ে আমরা নিক রাইনারকে হেফাজতে নিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং চার মিলিয়ন ডলার জামিনে তাকে আটক রাখা হয়েছে।’লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একটি পার্টিতে নিক রাইনারের সঙ্গে তার বাবা-মায়ের তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। অতীতে মাদকাসক্তিসহ নানা সমস্যায় ভুগছিলেন নিক, এমন তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।পুলিশ সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। একটি তারকাবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।রব রাইনার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মেট স্যালি, দিস ইজ স্পাইনাল ট্যাপ, দ্য প্রিন্সেস ব্রাইড এবং আ ফিউ গুড মেন। টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী এক নাম।রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন রব রাইনার। তিনি প্রগতিশীল রাজনীতির একজন কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শোক প্রকাশ করে বলেন, ‘তাদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শোক জানিয়ে বলেন, ‘রব রাইনার আমাদের পর্দায় কিছু অমূল্য গল্প উপহার দিয়েছেন। মানুষের ভেতরের ভালোগুলোর উপর তার গভীর বিশ্বাস ছিল।’হলিউডের বহু তারকা ও রাজনীতিক এই দম্পতির মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা
আজ ঢাকার আকাশ মেঘলা, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক Read more

গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু
গুজরাটে ক‌থিত “বাংলাদেশিদের এলাকায়” ঘর ভাঙা শুরু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদের যে অঞ্চলে প্রচুর সংখ্যক “বাংলাদেশি” থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন