চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার (১৪ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খাবার সামগ্রী উৎপাদন ও বিপণন বিষয়ে তদারকি করা হয়।এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য (আইসক্রিম ও বেকারী পণ্য) তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স মুসা আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সুমন আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, একই ধারায় মেসার্স শাপলা সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. মিরাজ আলীকে ২০ হাজার টাকা, মেসার্স মুবিন সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. তোফায়েল আহমেদকে ২০ হাজার টাকা এবং মেসার্স আরজু ফুডের স্বত্বাধিকারী মো. আলীমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে এক ফ্রিজ অপরিচ্ছন্ন আইসক্রিম ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানসমূহকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে Read more

পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি
সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি

 নওগাঁর সাপাহারে আম মৌসমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারনের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি Read more

ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫ Read more

সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা
সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন