কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া মিয়ানমার আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশী  তিন জেলে পরিবারের কাছে ফিরে এসেছেন।তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার(১৩ মে) সন্ধ্যার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ফেরত আসতে সক্ষম হয়। ফেরত আসা জেলেরা হচ্ছে- টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (২২), একই এলাকার রবিউল আলম (২৩) ও  মোহাম্মদ হোসেন (২৫)।তিন জেলে ফেরত আসার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া রবিউল আলমের পিতা মোহাম্মদ নুর।তিনি জানিয়েছেন, গত সোমবার দুপুরের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা এলাকা সংলগ্ন নাফ নদীতে নৌকায় করে মাছ শিকারে যায় আমার পুত্র রবিউল আলমসহ তিন জেলে। মাছ শিকারত অবস্থায় হঠাৎ করে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে থেকে ইঞ্জিন চালিত বোটে থাকা অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের তিন জনকে ধরে নিয়ে যায়। উক্ত খবরটি শুনার পর থেকে তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনার জন্য বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবির সদস্যদের সাথে যোগাযোগ করি। এক দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে আমার পুত্র রবিউল আলম (মঙ্গলবার) বিকাল ৫ টার দিকে ফোন করে বলে আমাদের তিন জনকে আরাকান আর্মির সদস্যরা ছেড়ে দিয়েছে। আমরা এখন মিয়ানমার সীমান্ত ঘেঁষা একটি চিংড়ী ঘেরে আছি। নৌকা ফেলে চলে আসবো। অবশেষে সন্ধ্যার দিকে তারা তিন জন এপারে চলে আসতে সক্ষম হয়।জানতে চাইলে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বলেন,আরাকান আর্মির হাতে আটক অপহৃত হওয়া তিন জেলে ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরত এসেছে। তবে তাদেরকে কেন নিয়ে গেছে। কোন প্রক্রিয়ায় ফেরত এসেছে সেই বিষয়ে জানতে পারিনি বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের
এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।শনিবার (৭ জুন) দুপুরে Read more

অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!
অন্যদের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়েছেন শেখ হাসিনা!

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’
দীপ্তি চৌধুরীর কণ্ঠে স্লোগান, ‘মুলা না বোতল’

চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর কাকরাইলে অবস্থানের পর গণঅনশন শুরু করেছেন তারা। Read more

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন