কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামে।বরিবার (২০ জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গেল শনিবার দিবাগত রাতে গ্রাম পুলিশ আক্কাছ আলীর স্ত্রী রাতের খাবার খেয়ে স্বামী আগে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্বামী ঘুমন্ত স্ত্রীকে ডাক দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আবার দুজনে রাতে একসাথে ঘুমিয়ে পড়েন।বরিবার ফজরের নামাজের আযান হলে আক্কাছ আলী ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বাইরে করে খড়ের গাদায় বাঁধে। এরপর তিনি স্ত্রী কোথায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ীর অন্য ঘরে গিয়ে দেখতে পান তার স্ত্রী বাঁশের ধরনার সাথে কাপড় নেড়ে দেওয়া প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁসিতে ঝুলছে।এ সময় আক্কাছ আলীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানায় খবর দিলে বরিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। নিহত নারী দুই সন্তানের জননী বলে জানা গেছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

ওয়াশিংটন-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি। Read more

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ Read more

বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়বস্তু ‘ডানপন্থীদের’ উত্থান। ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্রই এক Read more

নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো
নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো

আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন