কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর শুভাঢ্যা এলাকার একটি বাসা থেকে কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেছে।গত বছরের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিল শাওন। জনশ্রুতি আছে ৫ আগষ্ট বিকেলে আমুর ইস্কাটনের বাসা থেকে প্রায় অর্ধকোটি নগদ টাকা, ডলার ও স্বর্ণালংঙ্কার নিয়ে গা ঢাকা দিয়েছিল শাওন।আটককৃত শাওন খান নলছিটি পৌরসভার ৬ নং ওয়ার্ড সুর্যপাশা গ্রামের বাসিন্দা। তার বাবা উপজেলা কৃষকলীগ সভাপতি মো.ফিরোজ আলম।স্থানীয়রা জানিয়েছেন, ২০১১ সালের শেষের দিকে তৎকালীন জেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরিতে যোগ দিয়েছিলেন শাওন। মুলত আমির হোসেন আমুরর বিশেষ সহকারী ফখরুল মজিদ কিরণ কম্পিউটার ব্যবহার করতে জানতেন না বিধায় তার কাজে সহযোগীতা করতেই শাওনকে আমুর বাসায় কম্পিউটার অপারেটিংয়ের কাজে রাখা হয়।এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। আমুর অনিয়ম দুর্নীতির স্বর্গে শাওনই ছিল সেকেন্ড ইন কমান্ড। কমিশন, ভোট ডাকাতি, টেন্ডার বানিজ্য, টিআর কাবিখা, নলকুপ বরাদ্ধ, বদলী ও জেলা পর্যায়ের চাকুরিতে তার সিগনাল ছাড়া কিছুই হত না। পিএস শাওন ঝালকাঠির আওয়ামীগের নেতাকর্মীদের কাছে শাওন খান নামে পরিচিত। এই ছেলের ক্ষমতার প্রভাবে নলছিটি পৌরসভা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তার বাবা। নলছিটি পৌরসভার দুর্নীতি ও অর্থ লোপাটে তিনিই সর্বাধিনায়ক।ছোট ভাই মুকুল খানকে চাকুরি দিয়েছেন চট্রগ্রাম বন্দরে। নলছিটি ঝালকাঠি এবং ঢাকায় কিনেছেন একাধিক প্লট ও ফ্ল্যাট। নিজে চলাচলের জনৌ ব্যবহার করতেন একাধিক গাড়ি। থানা ও প্রশাসন সবই ছিল তার নিয়ন্ত্রণে। এত কিছু সম্ভব হয়েছে শুধু আমুর নিজস্ব স্টাফ হিসেবে চাকুরিতে থাকায়।এদিকে ঢাকায় শাওন খান আটকের খবরে ঝালকাঠির মানুষ সন্তষ্টি প্রকাশ করে দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

বিরামপুরে দুইশ ফুট ইউ ড্রেনের উদ্বোধন
বিরামপুরে দুইশ ফুট ইউ ড্রেনের উদ্বোধন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে দুইশ ফুট দৈর্ঘ্যের একটি ইউ-ড্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার  সকালে এই ড্রেনের উদ্বোধন করেন বিরামপুর Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক
চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজ সবজি ক্ষেতে। চর জুড়ে এখন বেগুন, মুলা, পালংশাক, সীম, মিষ্টি Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন