স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল অব‌রো‌ধের উদ্দে‌শ্যে শিক্ষার্থীদের রেললাইনের ওপর অবস্থান নিতে দেখা যায়। এ‌র ফ‌লে ঢাকা-ময়মন‌সিংহ রেল‌ যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়। এর আ‌গেও বেশ ক‌য়েক দিন যাবৎ তারা ক্লাস ও পরীক্ষা বর্জন ক‌রে আ‌ন্দোলন ক‌রছে।জানা গেছে, আজ (১৩মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং বাকৃবি থেকে ১৫ সদ‌স্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে ৩টায় ৬ দফা দাবি নিয়ে কৃষি সচিবের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় কৃষি সচিব ৪টি দাবির সঙ্গে একমত পোষণ করলেও প্রথম ও চতুর্থ দাবি মানতে রাজি হননি। এর প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এসময় তারা দা‌বি না মানা পর্যন্ত ক‌ঠোর থে‌কে ক‌ঠোরতর আ‌ন্দোল‌নের হু‌ঁশিয়া‌রি দেন।শিক্ষার্থীরা ৬ দফা দাবিগু‌লো হ‌লো১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধির করতে হবে।৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখতে হবে।৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)–এর অধীনেই রাখতে হবে।কৃষি অনুষদের শিক্ষার্থী ফাহাদ জানান, “কৃষিবিদ ঐক্য পরিষদ-এর দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অথচ কৃষি সচিব আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে প্রথম ও চতুর্থ দফা দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আরও কঠোর আন্দোলনের পথে এগিয়ে যাব।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী Read more

ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা
ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের Read more

নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ Read more

নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন