ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ৩ জুন। সোমবার বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে বিসিসিআই।৯ মে স্থগিত হওয়া আইপিএল স্থগিত হয়েছিল এক সপ্তাহের জন্য। নতুন করে সূচনার পর সেটি ৬ ভেন্যুতে মাঠে গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বাই ও আহমেদাবাদ। সব মিলে ১৭টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে একদিনে দুটি ম্যাচ থাকবে দু’দিন। প্লে-অফের ভেন্যু আবার পরে জানানো হবে। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল ৩ জুন। ১৭ ম্যাচের মধ্য লিগ পর্বের ম্যাচ ১৩টি, চারটি প্লে-অফ। তার মানে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ আবারও মাঠে গড়াবে। জয়পুরে সেটা হবে ২৪ মে। নতুন করে মাঠে গড়ানো আইপিএলের প্রথম ম্যাচে ১৭ মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বোর্ডের বিবৃতিতে আরও জানানো হয়, দেশটির সরকার, নিরাপত্তা সংস্থা ও সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার পরই আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে "জরুরি" পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। Read more

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি ঘর Read more

এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা
এক কাপ কফি ৮২ হাজার ৮৫৪ টাকা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশেষায়িত কফি শপ রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান Read more

ভারতে হঠাৎ অসুস্থতার ছুটি নিলেন ১১২ পাইলট
ভারতে হঠাৎ অসুস্থতার ছুটি নিলেন ১১২ পাইলট

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আহমেদাবাদে ভয়াবহভাবে বিধ্বস্ত হওয়ার মাত্র ৪ দিন পর ১১২ জন পাইলট হঠাৎ করেই অসুস্থতার Read more

মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা
মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন