আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ওই নেতাকে পুলিশের হাতে তুলে দিতে চাপ দেওয়ার জন্য তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয়েছে তার বড় ভাইকে। সোমবার (১২ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়।পালিয়ে যাওয়া ওই নেতার নাম মো. নাসির উদ্দিন (৪৮)। তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাকাইল মহল্লার বাসিন্দা মৃত সালাম মিয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন ওই ব্যক্তি।এদিকে নাসির উদ্দিন থানা থেকে পালিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে তড়িঘড়ি করে থানায় নিয়ে আসা হয় তার বড় ভাই নবাব আলীকে (৫৫)। এলাকায় তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয় বাকাইল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলী।এলাকাবাসী ও ওই আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই নেতা মুঠোফোনে কথা বলতে বলতে থানার পেছনের দরজা দিয়ে বের হয়ে পুলিশ মেসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যান।পরে এ ঘটনাটি জানাজানি হয়ে গেলে পুলিশ মো. নাসির উদ্দিনের বড় ভাই নবাব আলীকে থানায় নিয়ে আসে। নবাব আলীকে থানায় নিয়ে আসার পর পুলিশ নবাব আলীর পরিবারের সদস্য ও স্বজনদের ফোন করে মো. নাসির উদ্দিনকে থানায় হাজির করার তাগিদ দেয়। থানা থেকে বলা হয়, নাসির উদ্দিনকে পেলে নবাব আলীকে ছেড়ে দেওয়া হবে।বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দিনকে আলফাডাঙ্গা থানায় হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-ও করেন।নাসির ও নবাব আলীর ছোট ভাই তৈয়বুর রহমান জুয়েল বলেন, ‘আমি আলফাডাঙ্গা ছিলাম না। তবে আমি শুনতে পেরেছি আমার মেজ ভাই পালিয়ে যাওয়ায় বড় ভাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মেজ ভাইকে সারেন্ডার করানো হলে বড় ভাইকে ছেড়ে দেওয়া হবে।’তবে থানা থেকে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন পালিয়ে যাওয়ার খবরটি সঠিক নয় বলে দাবি করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। থানায় তার নামে কোন মামলা নেই বিধায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নাসির উদ্দিনের বড় ভাইকে থানায় নিয়ে আসার বিষয়ে ওসি বলেন, ‘ভাই, এই বিষয়টি আমরা দেখতেছি, দেখি কী করা যায়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ পুরো জেলায় শুরু হয়েছে ধানকাটা উৎসব। হাওরের পাড়ে পাড়ে কিষান-কিষানীর যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি Read more

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা
রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা

রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ নিয়েছেন Read more

ধামইরহাটে বনবিভাগের গাছসহ আটক ৫ জন
ধামইরহাটে বনবিভাগের গাছসহ আটক ৫ জন

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বনবিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন