শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।এদিকে একই প্রজ্ঞাপনে সাহেলা পারভীনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।দিনভর বিক্ষোভ-অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী- বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড করবেন তারা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।এদিকে, অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করতে পারেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে কারিগরি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলে এর সত্যতা মেলেনি।তারা জানান, বৃহস্পতিবার তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি চলবে। ছয় দফা দাবি বাস্তবায়নে স্পষ্ট প্রতিশ্রুতি লিখিত আকারে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়
বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত এসেছে।সোমবার (২৮ Read more

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত কার্যকর Read more

উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের

ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চ গতির মিসাইল ব্যবহার করছে বলে জানিয়েছে ভারত।শনিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর আলোচিত নারী কর্মকর্তা Read more

চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক
চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২)-কে মিয়াকে চুনারুঘাট পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন