লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের মদদেই আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।রেদোয়ান আহমেদ বলেন, “কয়েকজন তরুণকে উসকানি দিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে মাঠে নামানো হয়েছে। এনসিপি নামে নতুন একটি দল গঠন করা হয়েছে। ওই দলের কয়েকজনকে ব্যবহার করে জামায়াত ইসলামী বা অন্য কোনো দলের আন্দোলনের সঙ্গে মেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করা হলে এর পরিণতি ভালো হবে না।”তিনি আরও বলেন, “১৯৪৯ সালে মাওলানা ভাসানীর হাত ধরে গঠিত এ দল বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছে। এখন একজন ব্যক্তি স্বৈরশাসন কায়েম করে কীভাবে একটি দলকে নিষিদ্ধ করতে পারেন? রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা কেবল জনগণের-আপনাদের নয়।”আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি বলেন, “যদি তাঁদের কেউ অন্যায় করে থাকে, তাহলে প্রথমে বিচার করুন। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে তাঁদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আগে দোষী সাব্যস্ত, পরে নিষেধাজ্ঞা করা উচিত। তাছাড়া আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দিলে তারা গোপন সংগঠন হিসেবে আবির্ভূত হতে পারে। এতে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।”সমাবেশে মাধাইয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি শাহ্ আলম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।এছাড়া স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারাও বক্তব্য দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি

বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে Read more

গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের শতাধিক Read more

মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর
মুন্সিগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা রোপন গ্রামবাসীর

সড়ক যেন চাষের জমি। সামান্য বৃষ্টিতে হলেই হাটু পানিতে কাদামাটিতে একাকার সড়ক। আর বর্ষা মৌসুমে সড়কে চলাচল যেন দুর্বিষহ এক Read more

যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে।বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুবক Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড
খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে একটি অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দুপুরে রামগড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন