২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে।বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন মঙ্গলবার (০১ জুলাই) চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।বন্দরের ৫নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু (গিয়ারলেস), ৬নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম টি হাইহং, ৭নং জেটিতে রূপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এম ভি হিস্টোরি এডুয়ার্ড এবং ৯নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ, পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর ঘিরে দলে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দলীয় Read more

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হারুন অর রশিদ এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

আঙুল ফুলে কলাগাছ পিআইও মনসুরের! গ্রামে বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন
আঙুল ফুলে কলাগাছ পিআইও মনসুরের! গ্রামে বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন

সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত মেহেরপুরের গাংনী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে একের পর এক প্রকল্পের অর্থ আত্মসাতের Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন