বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন নানা অজুহাতে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আব্দুর রহিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও এবার ভিডিও প্রকাশের মাধ্যমে তা স্পষ্ট হলো। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর হাতে থাকা ভিডিওটি ১২ মে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেকর্ড করা হয়।সেবাপ্রার্থীদের অভিযোগ, নামজারি, খতিয়ান যাচাই, বন্দোবস্তি, তদন্তসহ নানান নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারি ফি যেখানে ৫০ টাকা, সেখানে দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ।নিয়ম অনুযায়ী, নামজারির ফাইল উপজেলা সার্ভেয়ারের অনুমোদনের পর যায় আব্দুর রহিমের কাছে। তিনি নোটিশ জারি করেন। কিন্তু প্রতিটি নোটিশ জারির ক্ষেত্রে তিনি দাবি করেন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ঘুষ, যা ফি নির্ধারিত ৫০ টাকার অনেক গুণ।এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি। তবে আব্দুর রহিমকে মেহেন্দিগঞ্জে বদলি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত Read more

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র Read more

মহাসড়কের ফুটপাত দখলে ঝোপঝাড়, ঝুঁকিতে পথচারীরা
মহাসড়কের ফুটপাত দখলে ঝোপঝাড়, ঝুঁকিতে পথচারীরা

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। তবে বরগুনার আমতলী অংশে এই মহাসড়কের দুই পাশের ফুটপাত এখন Read more

কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ
কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান
গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে Read more

মাগুরার কুদরতি দাওয়াখানায় অনৈতিক কাজের অভিযোগ
মাগুরার কুদরতি দাওয়াখানায় অনৈতিক কাজের অভিযোগ

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বনগ্রামে কুদরতি দাওয়াখানা নাম দিয়ে এক বাড়িতে অনৈতিক কর্মকান্ড করা হয় এমন অভিযোগ উঠেছে। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন