ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিন, আগের সাতদিন ও পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে।সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীসাধারণের পারাপারের নিমিত্ত পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা এবং কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।ঈদের এক সপ্তাহ আগে থেকে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে।সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ মন্ত্রণালয়েল সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা
আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বুধবার বাদ জোহর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার
পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার

পুরুষত্বের জন্য প্রধানত দায়ী টেস্টোস্টেরন হরমোন। মানুষের হাড়ের ভর, চর্বির ভারসাম্যতা রক্ষা এবং রক্ত কোষ ও শুক্রানু উৎপাদনেও প্রভাব রাখে Read more

লোহাগড়ায় চাচার ট্রাক্টর থেকে পড়ে শিশু ভাতিজার মর্মান্তিক মৃত্যু
লোহাগড়ায় চাচার ট্রাক্টর থেকে পড়ে শিশু ভাতিজার মর্মান্তিক মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় বালুভর্তি ট্রাক্টর থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে নয়ন মোল্যা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ Read more

কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর
কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর

গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা Read more

নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন