বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ করা না হয়। কার্ড বিতরণে যাতে স্বজনপ্রীতি না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।টিসিবির পণ্য বিতরণে সর্বাত্মক সহায়তা করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিতরণ না হওয়া কার্ডগুলো পুনরায় যাচাই-বাছাই করে গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করতে হবে।অতিরিক্ত সচিব রাজ্জাক তিনি আরো বলেন, এক কোটি পরিবারকে টিসিবি’র সহায়তার আওতায় আনার জন্য সরকার এর কার্যক্রম বিস্তৃত করেছে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মোট জনগোষ্ঠীর ৭ শতাংশকে এর আওতায় নিয়ে আসা এবং বাজারে মূল্যস্ফীতি হ্রাস করার মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা।বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম যেন সঠিক ভাবে পরিচালনা করার উদ্দেশে ‘উপকারভোগী বাছাই এবং স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত’ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ মে) বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক।এসময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার আলাওল হাসান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (০১ জুন) বেলা তিনটার Read more

সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু
সিরাজদিখানে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া দ্রুতগতির ইজিবাইকের (মিশুক) ধাক্কায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আরিয়ান (৪)। সোমবার (২০ অক্টোবর) Read more

ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব
ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস Read more

‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক
‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের চেম্বারে ডেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন