দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংগঠনটির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে হিলি স্থলবন্দরের বেসরকারী ওয়্যারহাউজ লীজ নিয়ে ‘পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড’ তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তারা লীজের শর্ত না মেনে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরী করছে। এর ফলে ব্যবসায়ীদের পণ্য লোড-আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে। স্থলবন্দরের অভ্যান্তরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কমবেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে। এছাড়া পণ্যের এইচএস কোড নির্ধারণে কাস্টমসের দ্বৈতনীতির কারণে বন্দরে দিনদিন পণ্য আমদানি-রপ্তানির হার অনেক কমে গেছে।সংবাদ সম্মেলনে ফেরদৌস রহমান আরও বলেন, সরকারকে এসব বৈষম্য দুর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরী ও অনিয়ম বন্ধে পদক্ষেপ নিতে হবে। না হলে ব্যবসায়ীরা আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। সমস্যাগুলোর দ্রুত নিরসন করা না গেলে ব্যবসায়ীরা এক সময় হিলি বন্দর থেকে মুখ ফিরিয়ে নিবে। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ব্যবসায়ীরা পথে বসবে বলেও মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল, সহ-সভাপতি মশফিকুর রহমান, সিএম মানিক মিয়াসহ অনেকেসহ অনেকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার

আগস্ট মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ Read more

ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস, কমবে তাপমাত্রা
ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫

নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে Read more

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু
বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) Read more

ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি
ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (রাহুল) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন