পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে তিন দিন করে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে এসব কথা জানান তিনি।ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন (৪, ৫, ৬ ও ১২, ১৩, ১৪ জুন) ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।তিনি বলেন, সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে।উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩ কোটি Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন