প্রযুক্তির ছোঁয়ায় প্রশাসনেও এলো অভিনবত্ব। আলবেনিয়ার মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন একজন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চুয়াল সদস্য। তার নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নতুন মন্ত্রিসভা ঘোষণা করে প্রধানমন্ত্রী এদি রামা জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডার তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন। রামার ভাষায়, ‘দিয়েলা আমাদের প্রথম ভার্চুয়াল মন্ত্রী। সরকারি টেন্ডার শতভাগ দুর্নীতিমুক্ত রাখাই তার দায়িত্ব।’আলবেনিয়ায় সরকারি টেন্ডারকে দীর্ঘদিন ধরেই অন্যতম দুর্নীতিপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি দেশটি মাদক ও অস্ত্র পাচার এবং অর্থপাচারের কেন্দ্র হিসেবেও আন্তর্জাতিকভাবে সমালোচিত। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্যে প্রশাসনিক স্বচ্ছতা আনতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার।তবে দিয়েলা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন নাকি মানবিক নজরদারির আওতায় থাকবেন—এ বিষয়ে সরকার স্পষ্ট কিছু জানায়নি। ফলে তাকে প্রভাবিত বা হ্যাক করার ঝুঁকি নিয়েও প্রশ্ন উঠছে।চলতি বছরের শুরুতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নাগরিকদের জন্য ভার্চুয়াল সহকারী হিসেবে প্রথম চালু হয় দিয়েলা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই ভার্চুয়াল বট অনলাইনে নথি সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজ করে জনপ্রিয়তা পায়।এই পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। এআই কি সত্যিই প্রশাসনিক দুর্নীতি রোধে কার্যকর হবে, নাকি এটা শুধু এক ধরনের ‘প্রযুক্তিনির্ভর প্রদর্শন’ মাত্র? তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে কৌতুক হিসেবেও দেখছেন। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আলবেনিয়ায় দিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘চুরি আগের মতোই চলবে, শুধু দোষ চাপানো হবে দিয়েলার ওপর।’সূত্র: টাইমস অব ইন্ডিয়া আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু
ইরানের বিক্ষোভে কানাডার নাগরিকের মৃত্যু

ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কানাডার এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে, ইরান Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল
বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো Read more

আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন