গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত অন্তত দুইটি হত্যা ও একটি ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি মিলন ওরফে চাক্কু মিলনকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের লিচুতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে মিলনের বিরুদ্ধে। সেই সঙ্গে শহরের খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন ‘সবুজ ছায়া’ রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনাতেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ অন্তত ১৫টিরও বেশি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ
‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’- স্লোগানে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা Read more

ইসিতে অষ্টম দিনের মতো চলছে আপিল শুনানি
ইসিতে অষ্টম দিনের মতো চলছে আপিল শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ।আজ Read more

মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান
মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি Read more

চাকসু নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?
চাকসু নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু Read more

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২০০ ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩২০০ ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশজুড়ে ৩ হাজার ২শ’ টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন