জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর ৪ দিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধর দুই দেশের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো সোমবার (১২ মে) ভারতের স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে দুই সপ্তাহ পর গত ৭ মে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের এক সামরিক অভিযান শুরু করে ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।ওই দিন পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। হামলায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।এই হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উল-মারসুস’ নামের অভিযান শুরু করে। এই অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভ বুদ্ধির ব্যবহার করে উভয়পক্ষ এই সিদ্ধান্তে আসায় অভিনন্দন।’’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস
সরকার স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বদ্ধপরিকর: ড. ইউনূস

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার Read more

দিনাজপুরে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার
দিনাজপুরে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সর্বজনীন কালি মন্দিরের পুকুর পাড়ে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে Read more

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫
টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ Read more

পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন
পহেলা বৈশাখে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি-শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।রোববার (১৩ Read more

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন