পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে এ কথা বলেন তিনিউপদেষ্টা ফাওজুল কবির বলেন, সড়ক ও মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না। এ ছাড়া হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে। কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার নির্দিষ্ট ম্যাপ ও স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে।অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রসঙ্গে উপদেষ্টা ফাওজুল বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।তিনি আরও বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী এবং পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ
মাগুরায় জেলখানায় বন্দীদের মাঝে মৌসুমি ফল বিতরণ

মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনে মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭ মে) কারা কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন