চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের হলরুমে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া।স্কুলের শিক্ষক বিকাশ কান্তি রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক সালাউদ্দিন জিকু, সাংবাদিক ইউসুফ আরফাত, সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক বাবু নিপু বড়ুয়া, সেবিকা বড়ুয়া, ফরিদ উজ্জামান, প্রিয়াঙ্কা সুশীল, মোঃ শাহজাহাল , উম্পি বড়ুয়া প্রমূখ।বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে বিদ্যালয়ের ৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেয়া হয়।কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক পল্লবী খাস্তগীর বলেন, এ দেশ দুর্ণীতিতে ভরে গেছে’ একথা ভাবতেই অভাক লাগে। সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশের আপামর জনতা যে স্বাধীনতা এনেছিল, সে স্বাধীনতা আমরা বিফলে যেতে দেবনা। সাম্প্রতিকের জুলাই বিপ্লব আমাদের তাই শিক্ষা দিয়েছেন। আমার দেশ আমরাই দুর্ণীতিমুক্ত করবো। এই হোক আজকে সবার অঙ্গিকার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা দূর করতে Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’
‘নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে হবে না’

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ Read more

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) বিবিসির প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন