নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ওমরাহ পালনের উদ্দেশ্যে করে দেশত্যাগের সময় সৌদি আরবগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যার অভিযোগে মাসুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।বর্তমানে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সোনারগাঁ থানায় আনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানা পুলিশ। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে
মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে Read more

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের Read more

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা
ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন