আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে।সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এসময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমছে চিনি ও সয়াবিন তেলের দাম
কমছে চিনি ও সয়াবিন তেলের দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ছাড়াও কমবে ক্রিকেট ব্যাটের Read more

প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!

সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

সাম্প্রতিক ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন