দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন। নির্দেশনার মধ্যে রয়েছে- ১) দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে। ২) হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে।৩) প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।৪) সম্ভব হলে একাধিকবার গোসল করা যেতে পারে।৫) অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার না খাওয়া এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার।৬) প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে; গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে পানি পানের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে।৭) গরমে অসুস্থবোধ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।৮) গরমে শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এদের সাবধান থাকতে হবে।৯) প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল
বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আপনি আমেরিকা থেকে Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত নানা খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া, নির্বাচনী সমঝোতার পথে Read more

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

কলেজের দেয়ালে বিয়ের গাড়ির ধাক্কা, বরসহ নিহত ৮
কলেজের দেয়ালে বিয়ের গাড়ির ধাক্কা, বরসহ নিহত ৮

ভারতের উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীদের বহন করা একটি গাড়ি কলেজের দেয়ালে সজোড়ে ধাক্কা দিলে বরসহ একই Read more

ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
ভোলায় জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

ভোলার চরফ্যাশনের পৌর সদরে জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল দিয়ে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবরদখল করে Read more

ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন
ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধের চারটি স্থানে ভাঙন

ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন