চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মো. এয়াকুবের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় মো. ফিরোজ তার নিজের কাকরোল ক্ষেতে ফুল লাগাচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান। ফিরোজের তিন ছেলে সন্তানের জনক। শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘বজ্রপাতে মৃত ওই কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে বা ভয়ে তিনি মারা যান।’বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘শীলকূপ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 
গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানিয়েছ, চীনের শিচ্যাং স্যাটেলাইট Read more

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পাল্টায় সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানি শুল্কের পরিমাণ ৮৪ শতাংশে উন্নীত করেছে চীন। বুধবার (০৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন