যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ দিনের’’ সময়সীমা দেবেন। সোমবার (২৮ জলাই) ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি।ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ শেষের বিষয়ে ট্রাম্প বলেন, ‘‘আমি আজ থেকে শুরু করে ১০ অথবা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনও লাভ নেই। কারণ আমরা কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না।’’সোমবার স্কটল্যান্ডের আয়ারশায়ারে অবস্থিত টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ১০–১২ দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আজ রাতেই অথবা আগামীকাল এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দেবেন।তিনি বলেন, আপনি যদি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তখন অপেক্ষার কোনও মানে নেই। ট্রাম্প বলেন, যদি এই সময়ের মধ্যে কোনও সমঝোতা না হয়, তাহলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপ করতে পারেন।ট্রাম্প বলেন, ‘‘আমি রাশিয়াকে শাস্তি দিতে চাই না। কারণ আমি রুশ জনগণকে ভালোবাসি। এ সময় অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, পুতিন কি ইউক্রেন নিয়ে নিজের উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্পকে মিথ্যা বলছেন?জবাবে ট্রাম্প বলেন, তিনি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চান না। কারণ অন্তত তিনবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মনে হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে।তিনি আরও বলেন, হঠাৎ করেই কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এসব কী? ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং আমি এটা মোটেও পছন্দ করি না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান
হামলা ‘ভ্রাতৃপ্রতিম কাতারের’ বিপক্ষে নয় : ইরান

কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।এ হামলার Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব
বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে Read more

৫ শতাধিক মানুষের মাঝে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন
৫ শতাধিক মানুষের মাঝে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন

খাগড়াছড়ির গুইমারায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে আই ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড এর Read more

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, Read more

‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!
‘আমি ভাগে পেয়েছি মাত্র ৮ হাজার, বাকি টাকা ওসি-সোর্সরা নিয়েছে’!

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, এক সিএনজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন