পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার (১০ মে) দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসার পর, পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং বিদেশি খেলোয়াড়দের আপাতত দুবাইয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।সূত্র অনুযায়ী, পিএসএল প্রশাসন স্থানীয় খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে বলেছে এবং টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ ইসলামাবাদের নিকটস্থ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে।এর আগে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে টানা সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পিসিবি পিএসএল সিজন ১০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। সংঘর্ষে ভারতীয় ড্রোন অনুপ্রবেশ এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্য ছিল। পিসিবি এই হামলাকে ভারতের ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে শহিদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করে।এছাড়া, বোর্ড বিদেশি খেলোয়াড়দের মানসিক চাপ ও তাদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।পিএসএল ১০ এর ২৭টি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৬টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এরপর রয়েছে করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি এখনও প্লে-অফের দৌড়ে থাকলেও মুলতান সুলতানস বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার সহকারী শিক্ষক (নূরানী বিভাগ)কে আটক করে জেল হাজতে Read more

রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি Read more

ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক
ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতিজি ও নিজ কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের Read more

আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা
আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে শেষ হয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ Read more

কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক
কুমিল্লায় নারী ইউপি সদস্য ও তার ছেলে ইয়াবাসহ আটক

কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন