ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানায়, তেল আবিবে হোস্টেজেস স্কয়ারে শনিবার (১০ মে) হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। একই সময় জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। শাই মোজেস নামে এক সাবেক জিম্মির স্বজন জানান, হাবিমা স্কয়ারের বিক্ষোভ করছি। কারণ, ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করছেন।আল জাজিরার সাংবাদিক হামদা সালহুত গাজায় এখনো বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাকে জিম্মিদের স্বজনরা বলেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন এবং যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে আপস করতে ইচ্ছুক নন। গাজায় এখনো ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ২১ জনের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে এবং তিনজনের ভাগ্য এখনো অজানা।ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা গাজায় তাদের অভিযান সম্প্রসারণ করবে এবং এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোনোর পরিকল্পনা করছেন না। তারা বলছেন, ‘জিম্মিদের মুক্তির জন্য সামরিক উপায়ই সবচেয়ে ভালো।’ কিন্তু জিম্মিদের পরিবারের সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ সামরিক বাহিনীর এ নীতি সমর্থন করছেন না।এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!
বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!

পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। তবে Read more

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে মালয়েশিয়ার ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে, এটি চালু হলে দেশটিতে হাজারো শিক্ষার্থী Read more

যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের
যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের

তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পড়াশোনা বিমুখতা রোধে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা Read more

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের ১ যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।শুক্রবার (১৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন