জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে। এবার সেটিও বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার। সাইবার স্পেসেও নিষিদ্ধ হয়েছে আ.লীগের সব কার্যক্রম।রোববার (১১ মে) সাইবার স্পেসে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামাজিক যোগাযোগামধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আসিফ আসিফ লিখেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’এর আগে, ফ্যাসিবাদবিরোধী তীব্র আন্দোলনের মুখে গতকাল শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। এবার সাইবার স্পেস ব্যবহারেও নিষিদ্ধ হলো দলটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা
জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ Read more

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮

পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন Read more

উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪
উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে পৌর সীমান্তে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা Read more

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?
সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরিচালিত হয় First Past the Post (FPTP) পদ্ধতিতে। এ পদ্ধতিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন। Read more

পত্রিকা: ‘হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক’
পত্রিকা: ‘হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে বাংলাদেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার কমে ২০ শতাংশে নামার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে শুল্কহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন